জমিয়তের প্রার্থী সুনামগঞ্জ-৪ আসনে মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে ঐক্যবদ্ধ থাকার আহবান
- Update Time : ০২:৩৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা প্রিন্সিপাল মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন উলামায়ে কেরাম। সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা প্রিন্সিপাল মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন উলামায়ে কেরাম। বুধবার (২৭ আগস্ট) বিকেল ২টায় উলামা মাশায়েখ ও সুধী সমাবেশে সর্বস্তরের জনতার প্রতি এ আহবান জানান। সুনামগঞ্জ সদর ও পৌরসভা জমিয়তের উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরী হলে দুই অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা হাফিজ নাজমুল ইসলাম, পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দীন। সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন ও পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুবাশ্বির আলী বর্মাউত্তরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শতবর্ষী রাজনৈতিক কাফেলা। ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ ও মানবতার কল্যাণে এই দলের ভূমিকা রয়েছে। রাজনীতি জনগণের কল্যাণের মাধ্যম, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধা অর্জনের মাধ্যম নয়। সমাবেশে উলামা-মাশায়েখ ও নেতৃবৃন্দ সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীর পক্ষে সর্বাত্মক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তের সদস্য মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।



























