দোয়ারা বাজারে খেলাফত মজলিসের সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৪২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা খেলাফত মজলিসের সভা শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক। শাখা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী, দোয়ারা বাজার উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মুফতি আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান। এতে শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, দোয়ারা বাজার উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক নূর আহমদ মাছুম, মাওলানা নাজিম বিন হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান তালুকদার, বায়তুলমাল সম্পাদক হাফিজ শাহীন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আলা উদ্দিন রেদোয়ান, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ আলী, দোহালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ইসমাইল আলী, বোগলা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, দোহালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আফজালুর রহমান,উপজেলা যুব মজলিসের মোঃ আব্দুল হামিদ, সাইফুর রহমান, সাইফ মুহাম্মদ প্রমূখ। সভায় কুরআন তেলাওয়াত,ওয়ার্ড পর্যায়ে সংগঠনের বিস্তৃতি, আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে করণীয়সহ বিভিন্ন বিষয়াবলী আলোচ্যসূচির অন্তর্ভুক্ত ছিল।



























