দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
- Update Time : ০২:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দুই পক্ষে সংঘর্ষ ২০ জন আহত হয়েছে। আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান ও রাশিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর তার ১৫-২০ সহযোগিদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাশিদ মিয়ার উপর হামলা চালিয়ে রাশিদ মিয়া (৭০)কে পিটিয়ে একটি পা ভেঙে দেয়। খবর পেয়ে রাশিদ মিয়ার লোকজন আসলে তাদেরকেও ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে লোকমান মিয়া (৩৫) দুলাল মিয়া (৩২), শিশু আরিফুল ইসলাম (৫), হেকমত আলী (৩৯), বাছির মিয়া (৫৩) কে মাথা পায়ে ও শরীরে গুরুত্বর আহত করে। এরপর রাশিদ মিয়ার লোকজন পাল্টা হামলা চালিয়ে হাবিবুর রহমানের পক্ষের জায়েদা (৩০), জামির আলী (২৮) ও কালা মিয়া (৩৫) আহত করে। খবর পেয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।



























