০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে আসামী গ্রেফতার

  • Update Time : ০২:১৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষনের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামী ইমরান মিয়া (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (ছড়ারপাড়) গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় অপহরণকৃত কিশোরীকে উদ্ধারের পাশাপাশি ইমরানকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠনো করা হয়েছে। জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজরগাঁও (বেজপাড়া) গ্রামের ১৫ বছরের কিশোরীকে গেল ১ আগষ্ট বিকেলে রাজগাঁও পয়েন্ট থেকে ইমরান ও তার সহযোগীরা মিলে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীকে অনেক খোঁজাখুজির পর মামলার এক স্বাক্ষীর মাধ্যমে জানা যায় তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার ওই কিশোরীর বাবা থানায় বাদী হয়ে ইমরানকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। জানা গেছ, অপহরণকৃত ওই কিশোরী ও আসামী সিলেটে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ো মামলার প্রধান আসামী ইমরান মিয়াকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে। পরে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) বিভাগে পাঠানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে আসামী গ্রেফতার

Update Time : ০২:১৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫