সুনামগঞ্জ-৪ আসনে মাওঃ মুখলিছুর রহমান চৌধুরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা
- Update Time : ০৪:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":98084,"total_drawing_time":658,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":5},"photos_added":2}
ডেস্ক রিপোর্ট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সিলেট ও চট্রগ্রামের আসনসমূহে প্রার্থীদের নাম ঘোষণা করেন। মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী বলেন, এই মহান দায়িত্ব অর্পণ করার জন্য আমি কেন্দ্রীয় জমিয়তের আমির, মহাসচিব ও শূরা সদস্যবৃন্দ, স্থানীয় জেলার ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। এটি শুধু আমার ব্যক্তিগত গর্ব নয় বরং আমাদের ত্যাগ, আদর্শ ও আন্দোলনের স্বীকৃতি। আমি দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফিক দান করেন এবং আমাদেরকে সত্য, ন্যায় ও নৈতিকতার পথে পরিচালিত করেন। আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।



























