সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি আমিনকে অভিনন্দন জানালো বাউল দল
- Update Time : ০১:৪১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিনকে ভোটাধিকারের মাধ্যমে কার্যকরী সভাপতি নির্বাচিত করায় বাস মালিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আমিনুর রশীদ আমিনসহ সকল নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে বাউল দলের জেলা কমিটির আহবায়ক গীতিকার নজরুল ইসলাম যুগ্ম আহবায়ক গীতিকার বাউল সালাম নুরী, প্রতিষ্ঠাতা আহবায়ক বাউল আশরাফ আলী ও সাংবাদিক মোজাম্মেল আলম ভূইয়া,যুগ্ম আহবায়ক বাউল তছকীর আলী, বাউল নিজাম উদ্দিন সরকার,গীতিকার বাউল আল হেলাল, সাংবাদিক হাসান চৌধুরী, আশরাফুল আলম তালুকদার, সদস্যসচিব সাংবাদিক আফতাব উদ্দিন এ অভিনন্দন জ্ঞাপন করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহিব উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩০ ভোট। ৪৬ ভোট পেয়ে কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির অন্যতম সদস্য জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিনুর রশীদ। তার নিকট প্রতিদ্বন্দ্বী শাহানুর আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত মুকুল পেয়েছেন ৩৯ ভোট। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আখলুছ আলী ও আব্দুল মমিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে মো. জাকারিয়া ও ৫৪ ভোট পেয়ে আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে লায়েক আহমদ, কোষাধ্যক্ষ পদে ৫৩ ভোট পেয়ে মোমেনুজ্জামান চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে ৭০ ভোট পেয়ে মাজহারুল ইসলাম, ৫৪ ভোট পেয়ে শিপন মিয়া, ৫২ ভোট পেয়ে মো. এনামুল হক ও ৪৬ ভোট পেয়ে মো. তোরাব আলী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোট ছিল ৯০টি। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন আবুল কাশেম, মুজিবুর রহমান, সালমান আহমদ। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ঐ নির্বাচন সম্পন্ন হয়।




























