জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময়
- Update Time : ০৬:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রোমে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রোমে বিদ্যালয়ের আয়োজনে, অত্র বিদ্যয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী রায়ের সভাপতিত্বে, সহকারী শিক্ষক(সমাজ বিজ্ঞান) মোহাম্মদ আবু ইসহাক’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলা উদ্দীন, সহকারী শিক্ষক (গণিত) মোস্তাফিজুর রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক,(শারীরিক শিক্ষা) মো. আলিমুল ইসলাম, সহকারী শিক্ষক (বিজ্ঞান) এরশাদ আলী, সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) শঙ্করী চক্ররবর্তী, সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ) মাওলানা আব্দুল কাদির, সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) চম্পা রাণী সরকার, অভিভাবক ও প্রাথমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, অভিভাবক ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহজাহান মিয়া, অভিভাবক মতিউর রহামান রহমান, সালেহ আহমদ লিটন সহ প্রমূখ। অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন- যতই পড়িবে ততই শিখিবে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। ছাত্র/ছাত্রীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। ছেলে-মেয়েরা বাড়ী থেকে বের হয়ে বিদ্যালয়ে উপস্থিত হল কি না, ছূটির পর কোথায় যায়, সে বিষয়ে নজর রাখতে হবে। আরও খেয়াল রাখতে হবে কার সাথে উঠাবসা করে, পড়ার সময় পড়ার টেবিলে বসে কি না,মোবাইলে আশক্ত কি না, সার্বিক নজর রেখে পড়া লেখার প্রতি তাদেরকে উৎসাহ দিত হবে।




























