১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ

  • Update Time : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং কলেজ শিক্ষার্থী লিয়ন চৌধুরী। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে অতিথিরা শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ

Update Time : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫