০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে কিশোরী অপহরণ, নরসিংদী থেকে উদ্ধার

  • Update Time : ১২:১৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":20826,"total_drawing_time":523,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":12},"photos_added":1}

ডেস্ক রিপোর্ট :: নরসিংদীর মনোহরদী থেকে অপহৃত সুনামগঞ্জের এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণের অভিযোগে মো. বাহাদুর ইসলাম (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানান র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা। গ্রেপ্তার অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। র‍্যাব জানায়, গত ১৩ জুন সকাল ৭টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও গ্রামের ওই কিশোরী তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়ক থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগীরা। ঘটনার পর পরিবার মামলা করলে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জুন) রাত আড়াইটার দিকে মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজি নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃতকে ও আসামিকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে কিশোরী অপহরণ, নরসিংদী থেকে উদ্ধার

Update Time : ১২:১৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫