০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শায়েখে কাতিয়া ও শায়েখে গাজিনগরীর গ্রামে জমিয়ত নেতা তালহা আলমের রমজানের উপহার বিতরণ

  • Update Time : ১২:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকু্ব মিয়া :: সুনামগঞ্জের সর্বজন শ্রদ্বেয় প্রয়াত বুযুর্গানে দ্বীন শায়েখে গাজিনগরী (রহঃ) এর গ্রাম সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাহপুর এবং গাজিনগর এলাকায় বৃহস্পতিবার সৈয়দ তালহা আলম নিজে থেকে রমজানের উপহার সেই গ্রামে পৌঁছে দেন। উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বীয়ান এবং তরুণ সমাজ। সার্বিক তত্বাবধানে ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, শায়েখে গাজিনগরীর সাহেবজাদা মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, সুনামগঞ্জ যুব জমিয়ত সভাপতি মাওলানা কবির আহমদ খান এবং শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা শহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তালহা আলম উনাদের রাহবার শায়েখে গাজিনগরীর স্মৃতিচারণ করেন এবং জমিয়তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার কাছে আহবান জানান। এদিকে আজ শুক্রবার সকাল ১১টার সময় জগন্নাথপুরে শায়েখে কাতিয়া (রহঃ) স্মৃতিবিজড়িত দারুল উলুম কাতিয়া এবং অলইতলী মাদ্রাসার প্রাঙ্গনে কাতিয়া অঞ্চলে রমজানের উপহার নিয়ে যান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়ত সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবিব এবং পাইলগাঁও ইউনিয়নের বিএনপি নেতা মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সাহেবজাদায়ে শায়েখে কাতিয়া আল্লামা শায়খ হাজি ইমদাদুল্লাহ এই উদ্যোগকে শুভ কামনা জানান। পরে সৈয়দ তালহা আলম বলেন, যে এক ব্যাক্তির পক্ষে ১৪৫টি সেন্টার এবং প্রায় পাঁচ শতাধিক গ্রামে উপহার নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমি আমাদের ২ রাহবার শায়েখে কাতিয়া এবং শায়েখে গাজিনগরীর গ্রামে উপহার নিয়ে আসলাম। সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তীদের মাথার তাজ উনারা ২জন। এই কাতিয়া থেকে আমার নির্বাচনী যাত্রা শুরু হয়েছিল। তারপর জনতার চেয়ারম্যান হওয়া এবং হাজার হাজার ভোট পাওয়া ইতিহাস। জীবনে বারবার এখানে ফিরে আসতে চাই।

দুই শতাধিক পরিবারে রমজানের উপহার দিলেন সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত (মুফতি ওয়াক্কাস) মনোনীত সংসদ সদস্য প্রার্থী তালহা আলম। উল্লেখ্য তালহা আলম বিগত ২ উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং অল্প ব্যাবধানে হেরে যান। আগামী সংসদ নির্বাচনে তালহা আলম প্রতিদ্বন্ধীতা করার ঘোষণা দিয়েছেন এবং বর্তমানে তার দলমত নির্বিশেষে অনেক শক্ত অবস্থান রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শায়েখে কাতিয়া ও শায়েখে গাজিনগরীর গ্রামে জমিয়ত নেতা তালহা আলমের রমজানের উপহার বিতরণ

Update Time : ১২:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫