সুনামগঞ্জে খেলাফত মজলিসের স্বাগত মিছিল অনুষ্ঠিত
- Update Time : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য কমানো, ছিনতাই-চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধের দাবিতে সুনামগঞ্জে স্বাগত মিছিল করেছে খেলাফত মজলিস পৌর শাখা। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখা সভাপতি মাওলানা আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউল হকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও ন্যায়বিচারের শিক্ষা দেয়। তাই এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন বলেন, সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আকতার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, মাওলানা জহিরুল ইসলাম, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আবু মাহদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শুয়েব মাহমুদ, মুহাম্মদ আবদুল আওয়াল, হাফিজ ফখর উদ্দিন, হাফিজ আবদুল আওয়াল, হাফিজ মাওলানা আল আমিন, মুহাম্মদ তুহিন মিয়া প্রমূখ।




























