০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারে সংঘর্ষে আহত ৩০

  • Update Time : ০১:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সিএনজি সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর সদরের উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বিগত কয়েক বছর ধরে আজমিরীগঞ্জে সিএনজি অটোরিক্সার দুটি সমিতির মধ্যে আধিপত্য ও বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। যার মধ্যে শিবপাশা সমিতির নেতৃত্বে রযেছেন, আলিমুল চৌধুরী ও লুৎফুর মিয়া গং এবং আজমিরীগঞ্জ সিএনজি সমিতির নেতৃত্বে রয়েছেন, জাফর ও ইলিয়াস, আজিজুল গং। রবিবার সকালে শিবপাশা সমিতির ম্যানেজার স্ট্যান্ডে বসতে চাইলে আজমিরীগঞ্জ সমিতির লোকজন এতে বাঁধা দেয়। দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের বাজারের কাছাকাছি শিবপাশা সিএনজি সমিতির লোকজন আজমিরীগঞ্জ সিএনজি সমিতির দুই ড্রাইভারকে আটক করে মারপিট করে। বিষয়টি জানার পর আজমিরীগঞ্জ সিএনজি সমিতির লোকজন শিবপাশা সমিতির স্ট্যান্ড ম্যানেজারের ভাইকে আটক করে রাখে। পরে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিবপাশা সমিতির লোকজন অন্তত ৭/৮ টি ট্রলি দিয়ে টেটা, ঢালসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে আসলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে আহত- আরব আলী (৭০), মোতালিব (৪৬) লুৎফুর মিয়া (৫২), রায়হান (২০), জাফর মিয়া (৩৫) কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া মোতালিব (৪৬), রায়হান (৩২) দিলোয়ার (৩১), আল আমিন (৩০), বিমু (৪৪), রফিকুল (৪৬), সাদেক (৪৫), ফজলু (৪৩), আবুল হোসেন (৩০),ইলিয়াস (৫০) শাহীনুর (৩৪), মঈন উদ্দিন (২২), জাহানুর (২০), রুবেল ( ৩০)সহ বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আধিপত্য বিস্তারে সংঘর্ষে আহত ৩০

Update Time : ০১:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫