০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের ৩ দফা দাবি ও নেতাকে হয়রানির প্রতিবাদে ওসমানীনগরে মহাসড়কে মানববন্ধন

  • Update Time : ০৩:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু শিক্ষকদের এই গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করতে একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আন্দোলন দমনের হীন উদ্দেশ্যে জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে নানাভাবে হয়রানি করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ জারি করা হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের চাপ, ভীতি প্রদর্শন কিংবা শোকজ নোটিশ দিয়ে শিক্ষকদের ন্যায্য আন্দোলন স্তব্ধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। আগামী ৪ নভেম্বরের কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি সফল করতে দেশের সকল স্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি ও চাতলপাড় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ইয়াহ্ইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নূর মোহাম্মদ সাইফ উদ্দিন। মানববন্ধনে বক্তব্য রাখেন ও সংহতি জানান খাদিমপুর নসিবেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মহরম আলী, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, সদরুননেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মিয়া, মিনা বেগম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মুজিবুর রহমান, সাজেদা খাতুন, রাশেদ মিয়া, আবু তাহের, মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং রমজান আলীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিক্ষকদের ৩ দফা দাবি ও নেতাকে হয়রানির প্রতিবাদে ওসমানীনগরে মহাসড়কে মানববন্ধন

Update Time : ০৩:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬