০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাস কাটতে গিয়ে বিদ্যুতাড়িত হয়ে কৃষকের মৃত্যু
- Update Time : ০৬:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৩৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোট :: জমিতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতাড়িত হয়ে লিয়াকত আলী(৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৪মার্চ) সকাল ১০ টার দিকে ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করন গ্রামে। মৃত লিয়াকত আলী গৌড়করন গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল রাতে প্রচুর ঝড়-বৃষ্ঠি হয়। ঝড়ে ওই এলাকায় বিদ্যুতের লাইন উপড়ে পড়ে যায়। নিহত কৃষক সকালে গবাদি পশুর জন্য ঘাস কাটলে গেলে অজান্তেই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এবিষয়ে কুলাউড়া থানার উপ-পরিদর্শক সুজন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের ছুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরন করে লাশ হস্তান্তর করা হবে।


























