০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবার কাটা গাছের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু

  • Update Time : ০৪:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাবা সুপারী গাছ কাটছিলেন। পাশে থেকে তা দেখছিলো ছয় বছর বয়সী ছেলে। এসময় গাছের একটি অংশ এসে পড়ে ছেলে উপর। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে রবিউল হাসান রহিম (৬)। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। শনিবার (৯ মার্চ) দুপুরের হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইলাবাজ গ্রামের আব্দুল হান্নান বাড়িতে সুপারী গাছ কাটার সময় ‘অসাবধানবশত’ গাছের কিছু অংশ শিশুটির ওপরে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। শিশু রবিউল পাঠানচক সরকারি প্রাথমি বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

ঘটনার সতত্যা নিশ্চিত করে জকিগঞ্জ থানার এসআই মো. জাহেদ হোসেন জানান, খবর পেয়ে তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ জিম্মায় নিয়েছেন। লাশ ময়নাতদন্ত হবে কি না সেই সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাবার কাটা গাছের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু

Update Time : ০৪:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪