০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত- ৩০
- Update Time : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের আব্দুল ছোবান (৬০) এর সাথে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরধরে সকালে উপয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুল ছোবান (৬০) ঘটনাস্থলেই মারা যান। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে



























