গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
- Update Time : ০৬:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বিন্যাখালী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আব্দুর জব্বারের ছোটপুত্র ও সিলেট জালালাবাদ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির মিয়া (২৩) নিজের বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাব্বির লেখাপড়ার সুত্রে সিলেট বসবাস করতো। সপ্তাহ খানেক পুর্বে সে বাড়িতে আসে। সোমবার বিকালে মায়ের কাছে ত্রিশ হাজার টাকা চায় সাব্বির। তার মা টাকা পরে দিবে জানালে সন্ধ্যায় অভিমান করে সবার অগোচরে নিজের বসত ঘরের আড়ার সাথে কাপড় দিয়া গলায় ফাঁস দেয় সাব্বির। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক সালাম ঘঠণাস্থলে গিয়ে সাব্বিরের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।




























