ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট মহানগর কার্যালয়ে দিনব্যাপী নির্ধারিত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা সভা কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। দারসুল কুরআন পেশ করেন ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া আল হাসান।

সিলেট পশ্চিমজেলা সভাপতি ইমদাদুল হক ইমরান ও পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, শাবিপ্রবি সেক্রেটারি মোঃ সিদ্দিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সিলেট পূর্ব জেলা এমাদ উদ্দিন,মহানগর প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান, পাঠাগার সম্পাদক আব্দুল মুকিত, অফিস ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান , সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক সালমান আহমদ,জুয়েল আহমদ, মিসবাহ আহমদ জয়, আহমদ সালমান প্রমূখ।



















