খেলার মাঠে পড়েছিল নারীর রক্তাক্ত লাশ, ছেলে আটক
- Update Time : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জ সদর উপজেলায় খেলার মাঠ থেকে আছিয়া খাতুন (৫০) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে লোকড়া ইউনিয়নের চাঁনপুর মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, আছিয়া খাতুন বাড়িতে একা থাকতেন। দুই মেয়ে বিয়ে দেওয়ার পর ছেলে আলাদা হয়ে গেছে। সকালে লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময় চাঁনপুর মাঠের পাশে রক্তাক্ত অবস্থায় আছিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই মুমিনুল ইসলাম জানান, ওই নারী শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



















