রাস্তা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
- Update Time : ০৫:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালেহ বিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবিকৃত জায়গার ওপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর ছেলে রুবেল মিয়া তার লোকজন নিয়ে এক্সেভেটর দিয়ে মাটি ভরাট করে একটি রাস্তা নির্মাণ শুরু করেন। পাশে সরকারি একটি রাস্তা থাকায় হুকুড়া মহল্লাবাসী রাস্তাটি নির্মাণ না করতে তাদের বাধা দেন। সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিশি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তির কথা ছিল।
কয়েকদিন আগে হুকুড়া মহল্লাবাসী একত্রিত হয়ে রুবেল মিয়াকে রাস্তা নির্মাণ না করতে অনুরোধ করলে তারা তাতে অসম্মতি জানান। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় দেড়ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফজলুর করিমসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।



















