০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- Update Time : ১০:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের কমলগঞ্জের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ ঘটনার বেশ সাড়া ফেলেছে। এদিন বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা।
জানা যায়, গত রমজানে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বারবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী প্রেমিকা। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।



















