সুনামগঞ্জে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ইমন
- Update Time : ০৩:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সমর্থন জানিয়ে এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ^ম্ভরপুর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাতীয় পরিষদ সদস্য ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। মঙ্গলবার বিকেলে শহরের হাছন নগরস্থ নিজ বাসভবনের জয়বাংলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।
ব্যারিষ্টার ইমন বলেন, আমি একজন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা আমৃতু সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মা আমৃত্যু সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পাশাপাশি আমার ভাইয়েরাও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।
তিনি বলেন, সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনটি প্রতিবারই জোটের শরিক দল হিসেবে প্রার্থীকে দিয়ে দিতে হয়েছে। আমি ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও জোটগত হওয়ার কারণে আমি দলের সিদ্ধান্তনুযায়ী প্রার্থীতা প্রত্যাহার করে নেই। যার কারণে ১০ বছর বিরাট উন্নয়ন থেকে আওয়ামী লীগ বঞ্চিত হয়। এবারও আমি প্রার্থী হয়েছিলাম এজন্যই যদি সুনামগঞ্জ-৪ আসনটি আবারও শরিক দের দিয়ে দেওয়া হয় সেজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ-৪ আসনে ড. মুহাম্মদ সাদিককে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন এবং ১৭ তারিখ পর্যন্ত এই আসনে কোন জোটের সিদ্ধান্ত আসেনি বিধায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে সুনামগঞ্জ-৪ আসন থেকে স্বাতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার প্রার্থী ড. মুহাম্মদ সাদিককে সমর্থন করলাম।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ সাদিকের হাতে নৌকা প্রতীকের ক্রেস্ট তুলে দেন ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।
এ সময় আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ. অ্যাডভোকেট নান্টু রায়, রেজাউল আলম নিক্কু, সুবীর তালুকদার বাপ্টু, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, এডভোকেট নুরে আলম উজ্জ্বল, অ্যাডভোকেট হাসান মাহমুদ সাদা, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



















