০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

  • Update Time : ০২:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেট- তামাবিল মহাসড়কে একটি লেগুনাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকান্ডের ঘটনায় লেগুনাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরের শাহপরান এলাকার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট- তামাবিল মহাসড়কের পীরের বাজার এলাকা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে সিলেট নগরীর দিকে আসছিল।খাদিমের দাসপাড়া এলাকায় আসা মাত্র বেশ কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা গাড়ির প্রতিরোধ করে। এ সময় যাত্রী ও চালককে গাড়ি থেকে নামিয়ে পেট্রোল ঢেলে লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে তারা সটকে পড়ে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সত্যতা নিশ্চিত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

Update Time : ০২:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩