০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা
- Update Time : ০৪:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এসএসসি পাশ করেও জিপিএ-৫ না পাওয়ায় গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মিষ্টি রায় (১৬) নামের এক শিক্ষার্থী। শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউপির দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী মিষ্টি ওই গ্রামের প্রেমানন্দ রায়ের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য গণেশ চন্দ্র ঘোষ বলেন, সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল অনলাইনে ফলাফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফলে এবার জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল মিষ্টি। কিন্তু ফলাফলে জিপিএ-৪.২৮ পয়েন্ট আসায় এরপর থেকে অনবরত কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটির একপর্যায়ে নিজেদের ঘরে দরজা লাগিয়ে দেয়। এরপর গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের তীরে ঝুলে আত্মহত্যা করে সে।



















