০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২
- Update Time : ০৬:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই মোঃ ফখরুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের মৃত আরশ আলীর ছেলে ১ বছর ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামী নুরুল আমিন নুহেলকে গ্রেফতার করা হয়। রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না আটহাল গ্রামের মোঃ গোলাপ মিয়ার ছেলে আসামী মোঃ সজিব উদ্দিনকে (২৩) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
























