০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাজি আব্দাল মিয়া আর নেই, জানাযা যোহরের নামাজের পর
- Update Time : ০৮:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ি হাজি আব্দাল মিয়া আর নেই। জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই (নয়াবাড়ি) গ্রামের বাসিন্দা, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারি, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট শালিসি ব্যক্তি আলহাজ্ব আবদাল হোসেন ভূঁইয়া (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার ( ৩ জুন) বিকেলে সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি বিকেল ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাযা রোববার (৪ জুন) যোহরের নামাজের পর জগন্নাথপুর ইকড়ছই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
























