১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষনের অভিযোগে থানায় মামলা

  • Update Time : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে থানায় দায়ের করা হয়েছে। মামলার বাদি কিশোরীর মাতা লাকী বেগম কাঁচারচক গ্রামের আব্দুল বারীর ছেলে কাওছার আহমদকে অভিযুক্ত করে এ মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাঁচারচক গ্রামে। মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, ২৯ এপ্রিল রাত ৮ টায় প্রতিবন্ধী কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে গেলে পার্শ্ববর্তী বাড়ীর কাওছার আহমদ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসা শেষে জকিগঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়। বাদি আরোও অভিযোগ করেন, সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ও ইউপি সদস্য আজিজুর রহমান নগদ ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তবে ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ও ইউপি সদস্য আজিজুর রহমান তা অস্বীকার করেন। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত কাওছার আহমদ গতকাল আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণ করেন জকিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ধর্ষনের অভিযোগে থানায় মামলা

Update Time : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩