০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • Update Time : ০২:৩৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত মোট ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নুরুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা হারুন রশীদ, জাতীয় পার্টি মনোনীত আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মাওলানা আব্দুল কাইয়ুম কামালী। উল্লেখ্য, বিগত ২০২২ সালের ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন। তিনির মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শুন্য হয়ে যায়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ৩০ এপ্রিল যাচাই-বাছাই। ২ থেকে ৪ মে আপিল দাখিলের শেষ তারিখ। ৫ থেকে ৭ মে আপিল নিস্পত্তির তারিখ। ৮ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। চেয়ারম্যান পদে আগামি ২৫ মে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

Update Time : ০২:৩৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩