জগন্নাথপুরে আমীরে মজলিস শায়খুল যোবায়ের আহমদ চৌধুরীর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা যোবায়ের আহমদ চৌধুরীর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস উপজেলার পাইলগাঁও উত্তর শাখার উদ্যোগে আজ (২২ রমজান, ১৪ এপ্রিল) কাতিয়া মাদ্রাসা সংলগ্ন মার্কেটে সাথী ভাই রেষ্টুরেন্টে আমীরে মজলিস শায়খুল আল্লামা যোবায়ের আহমদ চৌধুরীর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে হাফিজ ছালিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সুহেল আহমদ চুনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ইয়াহিয়া আহমদ, উপজেলার সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান মিছবাহ, উলামা বিষয়ক সম্পাদক মুফতি সেলিম আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা জিয়াউর রহমান, শায়খে কাতিয়া রহঃ এর সাহেবজাদা মাওলানা ইসমাইল আমিনী, খেলাফত মজলিস নেতা মোঃ ইকবাল আহমদ, ক্বারী সাব্বির আহমদ প্রমূখ।
























