জগন্নাথপুরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৫:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ রমজান) জগন্নাথপুর পৌর পয়েন্ট মাহিমা রেষ্টুরেন্টে খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সুহেল আহমদ চুনুর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান মিসবাহ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মাওলানা নুরে আলম আনসারী। সভায বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর সেক্রেটারি মাস্টার আমিনুল হক, উপজেলা সহ-সেক্রেটারী মাওলানা সুলাইমান আহমদ, নবীগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জগন্নাথপুর উপজেলার সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা আইয়ুব আলী, উপজেলার প্রচার সম্পাদক মোঃ ইকবাল আহমদ, পাইলগাঁও দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আব্দুস শহীদ, পাইলগাঁও দক্ষিণ শাখার সহ-সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা সালিম আহমদ, পাইলগাঁও ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন প্রমুখ। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
























