জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ি গ্রেফতার
- Update Time : ০৪:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় জুয়ার আসর থেকে নগদ এক লাখ ৪৫ হাজার ৮শ ৯০ টাকা, জুয়া খেলার বিভিন্ন রংয়ের ১৫৬টি তাস, ও ১টি চাদরসহ জব্দ করা হয়। উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মনজু দাসের বসত ঘরের বারান্দায় গত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মৃত অদৈত্য দাসের ছেলে অর্জুন দাস (৫৬), উপজেলার কবিরপুর গ্রামের মিছকন্দর আলীর ছেলে শফিকুল ইসলাম (২৮), হবিবপুর গ্রামের মৃত আঃ মনাফের ছেলে আবুল হোসেন (৬০), বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে তপুর মিয়া (৪৫), হবিবপুর গ্রামের মৃত তৈমুজ আলীর ছেলে মোঃ শিপন মিয়া (৩৪), বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে মোঃ আবুল মিয়া (৩৪), বাদে খাশিলা গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে সন্টু দাস (৪০), আসামপুর গ্রামের গেদা মিয়ার ছেলে মোঃ রুপা মিয়া (৩৮), জগন্নাথপুর বড়দীঘির পাড় গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রোজন মিয়া (৪০), ইকড়ছই এলাকার শাফিজ মিয়া (৩৫)। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে তাদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
























