০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে হত্যা মামলায় সানিকে আসামি করায় গ্রামবাসীর ক্ষোভ ও নিন্দা

  • Update Time : ০১:৪৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে লায়েক মিয়া হত্যা মামলায় নিরপরাধ ব্যবসায়ী সাদমান মাহমুদ সানিকে জড়ানো হয়েছে এমন দাবি করেছেন পৌর সভার বাগবাড়ি মহল্লাবাসী।শনিবার রাতে গ্রাম পঞ্চাইতি এক সভায় এ দাবি করে তারা বলেন, মন্ডলীভোগ লাল মসজিদের কমিটি নিয়ে তাদের গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। এ নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। এর জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন লায়েক মিয়া। কিন্তু বাগবাড়ি গ্রামের সাদমান মাহমুদ সানি এসবের কোন কিছুতেই জড়িত নয় বা জড়িত থাকার কথাও নয়। ঘটনার দিন সাদমান মাহমুদ সানি ঢাকায় অবস্থান করছিলেন। এরপর ও তাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন বাগবাড়ি মহল্লাবাসী।

লায়েক মিয়া খুন হয়েছেন তাদের গ্রাম্য কোন্দলে এ খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে তারা বলেন প্রকৃত খুনিদের আইনের আওতায় আনা হোক। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের কঠিন বিচার হোক এ দাবি জানিয়ে তারা বলেছেন, যারা নিরপরাধ তাদেরকে যেন মামলায় জড়িয়ে হয়রানি না করা হয়। প্রশাসনের প্রতি এমন দাবি করেছেন বাগবাড়ি মহল্লার লোকজন।

বাগবাড়ি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বাগবাড়ি মহল্লার বীরমুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি,মাষ্টার সোনাহর আলী,হাজী আব্দুল জলিল আজাদ,হাবিবুর রহমান সিরাজ,হাজী আতিকুর রহমান আংগুর মিয়া, হাজী ছালিক চচৌধুরী রুকন, চান মিয়া চৌধুরী, আবু সাঈদ চৌধুরী বাবুল, মীর সামছু মিয়া, ডা. আফসার উদ্দিন, হাজী আজমল মিয়া,হাজী বুরহান উদ্দিন, মীর কাছা মিয়া,হাজী আমিরুল ইসলাম বাবুল মিয়া,হাজী আলা উদ্দিন, মইনুল চৌধুরী,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, হাজী আব্দুল কাহার রঞ্জু মিয়া,মীর আমির জাহান,সোলেমান মিয়া, সাদ মিয়া,বাদল মিয়া,লোকমান আহমদ, আতিকুল মিয়া,জাহাঙ্গীর আলমসহ গ্রামের যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে হত্যা মামলায় সানিকে আসামি করায় গ্রামবাসীর ক্ষোভ ও নিন্দা

Update Time : ০১:৪৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩