১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার- ৩
- Update Time : ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই ওবায়দুল্লাহ, এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মকদ্দুছ মিয়ার ছেলে সিআর-১৮৭/১৯ (কোতয়ালী)-এর ৮ মাসের সাজা প্রাপ্ত আসামী রানা হাসানকে গ্রেফতার করা হয়েছে। এদিকে উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের মীর বক্স আলীর ছেলে জগন্নাথপুর থানার এজাহারনামীয় আসামী মোঃ বাতির আলী ও তাহার ভাই মোঃ রাকিব আলী খালেক-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
























