০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দসহ গ্রেফতার- ২
- Update Time : ০৫:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারি ২০২৩
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদেরকে শনিবার (৭ জানুয়ারি) রাতে সিলেট নগরীর এয়ারপোর্ট থানার পীর মহল্লার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচি আটঘর গ্রামে রোববার (৮ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধারসহ জব্দ করা। গ্রেফতারকৃত আসামীরা হলেন, দিঘলবাক (আটঘর) গ্রামের মৃত আব্দুস সমির ছেলে মোঃ আখলাকুর রহমান (৬৫), মোঃ আখলাকুর রহমানের ছেলে মোঃ আমজাদুর রহমান (২০)। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার (৯ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।























