১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চুরির মামলার আসামি গ্রেফতার
- Update Time : ০৬:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে চুরির মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ চালিয়ে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের রুয়াব আলীর ছেলে জিআর-৫০/২০২০ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী শাহিদ মিয়া ওরফে সাহেদকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ রোববার (১৮ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























