০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামি গ্রেফতার ২
- Update Time : ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে পলাতক দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার সাচায়ানী গ্রামের মোঃ আলেক মিয়ার ছেলে পলাতক আসামি মোঃ শিশু মিয়া, কেশবপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে পলাতক আসামি এম ইসলাম জুমেল (জুমেল এম ইসলাম)। গ্রেফতারকৃত আসামিদেরকে শুক্রবার (২ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



























