০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে এসএসসি ও দাখিলে বেড়েছে জিপিএ-৫ সহ পাসের হার

  • Update Time : ০৮:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বেড়েছে জিপিএ-৫ সহ পাসের হার। মোট ৭৬ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৭১ জন, মাদ্রাসা পর্যায়ে ৬ জন। গত বছর স্কুল থেকে ৩৭ জন ও মাদ্রাসা থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছিল। উপজেলার স্কুল পর্যায়ে এবার ফাসের হার ৮৩.১৬, মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৮৪.১ ভাগ। উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৯১৩ জন। উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৯৯ জন। এদিকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক, জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি সাংবাদিক ইয়াকুব মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সভাপতি কবির আহমদ হিরা, সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে এসএসসি ও দাখিলে বেড়েছে জিপিএ-৫ সহ পাসের হার

Update Time : ০৮:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২