০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ১১:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই সাইফুদ্দিনের নেতৃত্বে এএসআই মোঃ সোহেল এর সহযোগিতায় একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জিআর-১০৮/২০২১ (জগন্নাথপুর) এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী আব্দুস শহীদকে (৫২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আব্দুস শহীদকে শুক্রবার (২৫ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


























