জগন্নাথপুরে উপজেলা নির্বাচনে আ.লীগের তিন প্রার্থীর বিজয়
- Update Time : ০৩:২৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটানা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন (নৌকা) প্রতীকে ২৩ হাজার ৮শ ৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জমিয়ত মনোনীত সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) প্রতীকে ২০ হাজার ৮১ ভোট, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ (আনারস) প্রতীকে ১৪ হাজার ১৬ ভোট, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (মোটরসাইকেল) প্রতীকে ১০ হাজার ৭শ. ৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া) প্রতীকে ১ হাজার ১শ ৯৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) প্রতীকে ২১ হাজার ৯শ ২৮ ভোট পেয়ে বেসরকারীভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা) প্রতীকে ১৯ হাজার ২শ ৫৫ ভোট, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল) প্রতীকে ১৩ হাজার ৬শ ৩৬ ভোট, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ (চশমা) প্রতীকে ৯ হাজার ৯শ ৫৩ ভোট, যুক্তরাজ্য প্রবাসি, বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়াপাখি) প্রতীকে ৫ হাজার ১শ ৩৯ ভোট পেয়েছেন। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী (ফুটবল) প্রতীকে ২৮ হাজার ৮শ ৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি রিনা বেগম (কলস) প্রতীকে ২৬ হাজার ৪শ ৬৯ ভোট, সেলিনা বেগম (হাঁস) প্রতীকে ১৪ হাজার ৫শ’ ৩০ ভোট পেয়েছেন। জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে বুধবার (২ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ ভূঁইয়া। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে ৮৯টি ভোট কেন্দ্রে এক লাখ ৯০ হাজার ৩৯ ভোটের মধ্যে ৭০ হাজার ১১১ ভোট কাস্ট হয়েছে।

























