জগন্নাথপুরে আজ ভোট যুদ্ধে লড়াই হবে ত্রিমুখী
- Update Time : ০২:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ইভিএম পদ্ধতিতে প্রথম বারের মতো উপজেলা পরিষদের নির্বাচন আজ বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন (নৌকা), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক জনন্দিত সফল ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মুক্তাদীর আহমদ মুক্তা (আনারস), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)। নির্বাচনে চেয়ারম্যান পদে লাড়াই হবে ত্রিমুখি, আলোচনায় রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত আকমল হোসেন (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক জনন্দিত সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা (আনারস), জমিয়ত মনোনীত সৈয়দ তালহা আলম (খেজুর গাছ)। সব মিলিয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে, পারিবারিক, ব্যক্তি ইমেজ, দলীয় পরিচয়, আঞ্চলিকতার প্রভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তারা। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল), উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ (চশমা), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক)। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সার্থী (ফুটবল), রিনা বেগম (কলস), সেলিনা বেগম (হাঁস)।
উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮৯টি ভোট কেন্দ্রে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুরো উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়াও পুলিশ, বিজিবির পাশাপাশি র্যাবও আইন শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন। ইভিএমমে ভোটগ্রহণের দায়িত্ব রয়েছেন ৮৯জন প্রিজাইডিং অফিসার ও ৫২৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১০৫৮জন পোলিং অফিসার। জানাগেছে, ইভিএমে ভোট প্রদান স্বচ্ছ এবং সহজ। নির্ভূলভাবে ভোট গ্রহণের সঠিক মাধ্যম এটি। জাল ভোট কিংবা কারচুপি করার কোন সুযোগ নেই ইভিএমে। উল্লেখ্য, ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা। এবার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লাখ ৯০ হাজার ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ ও নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। ভোট কেন্দ্র মোট ৮৯টি।

























