১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ১৩ প্রার্থী ভোটযুদ্ধে, কে হচ্ছেন চেয়ারম্যান এ হিসাব চলছে সবার মুখে মুখে

  • Update Time : ০৭:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজয় নিশ্চিতের লক্ষে সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। প্রবাসী অধ্যুষিত হিসেবে দেশে-বিদেশে পরিচিত জগন্নাথপুর উপজেলা। নির্বাচনে প্রবাসিরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আত্মীয়-স্বজনকে তাগিদ দেন। প্রার্থীর পক্ষে কাজ করতে প্রবাসিরা দেশে এসে টাকা-পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। জগন্নাথপুরে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত একেকটি নির্বাচন যেন উৎসবের আমেজ সৃষ্টি হয়। নতুন-পুরাতন আত্মিয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে খুঁজে বের করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন ১৩ জন প্রার্থী। নির্বাচনের শেষ মুহুর্তে মানুষের মুখে মুখে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে আলোচনা বাড়ছে। একদিকে প্রার্থীরা ভোটের মাঠে ব্যস্ত অন্যদিকে ভোটারদের মধ্যে চলছে নির্বাচনী এক উৎসব। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার ইতি টেনে উপজেলা পরিষদের কে হচ্ছেন চেয়ারম্যান এ হিসাব চলছে সবার মুখে মুখে। এবার হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয়-পরাজয় নির্ধারিত হবে। উপজেলার সচেতন ভোটারদের অভিমত, এবারের নির্বাচন অনেকটাই নিরপেক্ষ হবে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।

চেয়ারম্যান পদে ৫ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন (নৌকা), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক জনন্দিত সফল ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মুক্তাদীর আহমদ মুক্তা (আনারস), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ (চশমা), যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক)। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সার্থী (ফুটবল), রিনা বেগম (কলস), সেলিনা বেগম (হাঁস)। উল্লেখ্য, ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা। এবার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লাখ ৯০ হাজার ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ ও নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। ভোট কেন্দ্র মোট ৮৯টি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ১৩ প্রার্থী ভোটযুদ্ধে, কে হচ্ছেন চেয়ারম্যান এ হিসাব চলছে সবার মুখে মুখে

Update Time : ০৭:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২