০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • Update Time : ০৫:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামি ২ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আকমল হোসেন (নৌকা), জমিয়াতে উলামায়ে ইসলাম মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা (আনারস), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ (চশমা), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক)। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সার্থী (ফুটবল), রিনা বেগম (কলস), সেলিনা বেগম (হাঁস)। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেয়ে কর্মী- সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, সব প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৯ হাজার ১শ ৫৭ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

Update Time : ০৫:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২