জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা আহত
- Update Time : ১০:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানাগেছে, শাহারপাড়া শাহাজি’র গোষ্ঠি বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের পাশে ফেরদৌসী কমিউনিটি সেন্টারের সামনে শিপলু কামালী, অপু কামালী, পাপ্লু কামালী গং স্থানীয় আ.লীগ নেতা সাবের কামালীর উপর হামলা করে আহত করেছে। এসময় আ.লীগ নেতা সাবের কামালীকে চর, থাপ্পড় কিল ঘুষি ও লাথি মারে তাকে আহত করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছিলে প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

























