০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চোরাই গরুসহ ৪ চোর আটক
- Update Time : ০৯:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে গরুসহ ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দুইটি গরুসহ ৪ চোরকে গ্রেফতার করা হয়েছে। গরুসহ গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে মুক্তার মিয়া (৩০), ইসহাক মিয়ার ছেলে বাবুল মিয়া (২৫), জহির উল্লাহর ছেলে জায়ফর মিয়া (২৬), ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের শারুক মিয়ার ছেলে জুয়েল আহমদক (২৩)। থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান গরুসহ গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

























