বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী মাওলানা শিব্বিরের মতবিনিময়
- Update Time : ০১:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনিত মেয়র পদপ্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক ও জামেয়া মাদানিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা শিব্বির আহমদ আজ বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের নতুনবাজারস্থ তাঁর নির্বাচনী কার্যালয়ে বিশ্বনাথে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় মাওলানা শিব্বির আহমদ বলেছেন, সবার সহযোগিতা ও মূল্যবান ভোটই হচ্ছে আমার বড়ই প্রয়োজন। আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে বিশ্বনাথ পৌরসভাকে মডেল পৌরসভায় পরিণত করব। তিনি বলেন, জনগণের সেবা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।
তিনি আরো বলেন, বিশ্বনাথ প্রবাসী অধ্যূষিত একটি জনপদ। বিশ্বনাথের প্রবাসীদের রেমিট্যান্সে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। সারা বিশ্বের সাথে বিশ্বনাথে সম্পর্ক রয়েছে। এই হিসেবে বিশ্বনাথ একটি মডেল শহর হওয়ার কথা ছিল কিন্তু ওই শহর এখনও অবেহিত অবস্থায় রয়েছে।
তিনি বলেন, নির্বাচিত হলে বর্জ্যব্যবস্থাপনা, রাস্তা ঘাট, ড্রেন, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়ন করে একটি সুন্দর ও মডেল পৌরসভা করার চেষ্ঠা করব। এক্ষেত্রে সবার সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমির, পৌর জমিয়তের সভাপতি মাওলানা শামছুল ইসলাম, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা ফখরউদ্দিন আহমদ, শিক্ষক মাওলানা সালেহ আহমদ রাজু, বিশ্বনাথ উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক হাসান বিন ফাহিম, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা বুরহানউদ্দিন, জমিয়ত নেতা মাওলানা জিয়াউল হক, মাওলানা বিলাল আহমদ প্রমুখ।

























