০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে উপজেলা নির্বাচনে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হলেন দুই নেতা

  • Update Time : ১১:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হলেন দুই নেতা। নির্বাচনে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়ছেন বিএনপির তারা। এদিকে মনোনয়নপত্র দাখিলের আগে দলের বিদ্রোহী প্রার্থী দমাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগও। দলীয় সিদ্ধান্তকে অনেকটা চ্যালেঞ্জ করে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোটে নেমেছেন আওয়ামী লীগের বিদ্রোহী এক প্রার্থী। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে দল থেকে বহিস্কার করা হবে বলে অনেকে জানান। উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা আব্দুল মতিন লাকি। এদিকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক জনন্দিত সফল ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর, ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে প্রবাসিরাও দেশে আসতে শুরু করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে উপজেলা নির্বাচনে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হলেন দুই নেতা

Update Time : ১১:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২