০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মানবতার মুক্তির কোন বিকল্প নেই- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল

  • Update Time : ০১:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল বলেছেন, পৃথিবীর দেশে দেশে আজ প্রমানিত হচেছ, মানুষের গড়া মতবাদ সমাজ ও রাষ্ট্রের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির কোন গ্যারান্টি দিতে পারেনা। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার স্বর্ণ যুগের ঐতিহাসিক পর্যালোচনা করে তিনি বলেন সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র সহ মানব রচিত মতবাদের ব্যর্থতার প্রেক্ষাপটে ইসলামের রাষ্ট্রীয় বিধি বিধানের গ্রহণযোগ্যতা পৃথিবীর দেশে দেশে বৃদ্ধি পাচ্ছে। এটা ঐতিহাসিক সত্য যে, ইসলামের দিকেই বিশ্ববাসীকে আবার ফিরে আসতেই হবে। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মানবতার মুক্তির কোন বিকল্প নেই।” খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার নির্বাহী সদস্যদের নিয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত দিনব্যাপী এক তরবিয়তি মজলিসে প্রধান অতিথির আলোচনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি হলরুমে অনুষ্ঠিত তরবিয়তে মজলিসে “খেলাফত রাষ্ট্র ব্যবস্থাঃ উত্থান, পতন ও আগামীর সম্ভাবনা” শীর্ষক আলোচনায় রসুল (সঃ) এর একটি হাদীসের উদৃতি দিয়ে তিনি আরো বলেন- “মহানবী (সঃ) এর ভবিষ্যত নির্দেশনা অনুযায়ী খেলাফতের স্বর্ণ যুগের পতনের পর জালিম অত্যাচারী রাজা বাদশাহগণের শাসনের যুগেরও অবসান হয়েছে। বিশ্বব্যাপী এখন চলছে জবর দখলদারিত্ব মূলক রাষ্ট্র ব্যবস্থার যুগ। আল্লাহর ইচ্ছানুযয়ী এই কালো অধ্যায়েরও একদিন অবসান ঘটবে। খেলাফত আলা মিনহাজিন নুবুয়াত এর আদলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার সোনালী যুগ আবারো ফিরে আসবে। আর মহাগ্রন্থ আল-কোরানের ভাষায় আল্লাহর ওয়াদা হচেছ, ঈমান ও আমলে সালেহার অধিকারী মনব জনগোষ্ঠীই হবেন সেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার উত্তরাধিকারী। সুতরাং ইসলমী আন্দোলনের কর্মীদের কে ঈমান ও আমলে সালেহার বাস্তব নমুনা হিসেবে নিজেদেরকে তৈরী করতে হবে।

খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যােগে আয়োজিত তরবিয়তী মজলিসে বিশেষ অতিথির আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ এ.এ তাওসিফ। শুরুতে মহাগ্রন্থ আল-কোরানের দারস পেশ করেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা নজরুল ইসলাম। তরবিয়তি মজলিসে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, ইন্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মুহাম্মদ একরামুল হক, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মানবতার মুক্তির কোন বিকল্প নেই- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল

Update Time : ০১:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২