প্রবাসী ছাত্তারের অর্থায়নে বিশ্বনাথে এক নারীকে সেলাই মেশিন প্রদান
- Update Time : ০৭:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক ট্রেজারার, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, সমাজসেবক এম. আব্দুস ছাত্তারের অর্থায়নে বিশ্বনাথে হতদরিদ্র এক নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম কুরিখলা গ্রামের একটি অস্বচ্ছল পরিবারের সদস্যকে প্রবাসীর পক্ষে সাংবাদিকেরা সেলাই মেশিন প্রদান করেন।
সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, কার্যকরি কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ব্যবসায়ী মাশুকুর রহমান শিকদার রুকন।
প্রবাসীর মাধ্যমে সেলাই মেশিন পেয়ে অস্বচ্ছল পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খুবই অসহায় আমাদের পরিবার।
সেলাই মেশিন পেয়ে আমরা কিছু কাজ করে টাকা উপার্জন করতে পারব। পরিবারকে কিছুটা হলেও যোগান দিতে পারব। তারা প্রবাসী ও সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন।



























