কবিরাজীর নামে গণধর্ষণ, ভন্ড আটক
- Update Time : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গণধর্ষণ মামলার এক আসামীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব ৯ ও সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে প্রধান আসামি কবিরাজ সুহেল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। আটক কবিরাজ সুহেল উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর মিয়ার ছেলে। অভিযোগে জানা যায় কানাইঘাট এলাকা হতে কবিরাজী চিকিৎসা নেওয়ার জন্য এক নারী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সুহেল মিয়ার কাছে যায়। এসময় কবিরাজ বিভিন্ন টালবাহানা ও প্রতারণার করে চিকিৎসা নিতে আসা নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে সন্ধ্যা অনুমান ৭ টায় অপর একজন আসামি সহ কবিরাজ সুহেল নারীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। গণধর্ষণের শিকার হওয়া নারী রবিবার (৪ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং ৫, তারিখ ০৪/০৯/২২) দায়ের করলে শুক্রবার (৯ সেপ্টেম্বর) আসামী কবিরাজ সুহেলকে গ্রেফতার করা হয়। মামলা রুজুর পর থেকে আসামিরা পলাতক ছিল সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান আটক আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে। অপর আসামী গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত বয়েছে বলে জানান।



























