০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়ালের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক
- Update Time : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: স্বামীর কুড়ালের আঘাতে রুপিয়া আক্তার (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে এ ঘটনা ঘটে। আটক রঙ্গু মিয়া রিচি গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, প্রায় ২০ বছর পূর্বে রিচি গ্রামের মৃত রজব আলীর মেয়ে রুপিয়াকে বিয়ে করেন একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে রঙ্গু মিয়া। তাদের ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ জানায়, দাম্পত্য সমস্যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। বুধবার রাতেও পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রঙ্গু মিয়া উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



























